শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ জুন, ২০২৪, ১১:০৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৪, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্জেন্ট শফিউদ্দিনের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

মুযনিবীন নাইম: [২] শুক্রবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৩] ডিএমপির ট্র্যাফিক-রমনা বিভাগে কর্মরত পুলিশ সার্জেন্ট শফিউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসার এবং কিডনিজনিত রোগে ভুগছিলেন। সার্জেন্ট শফিউদ্দিন শুক্রবার সকাল সোয়া ৯টায় রাজধানীর গেন্ডারিয়ার নিজ বাসায় অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

[৪] শফিউদ্দিন ১৯৮৮ সালে ভোলা জেলার চরফ্যাশন থানার চর যমুনা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালে পুলিশ সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ