শিরোনাম
◈ ঢাকাকে বাসযোগ্য করতে নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম হচ্ছে: পাপন

মনিরুল ইসলাম: [২] যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হচ্ছে। 

[৩] মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমানসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

[৪] তিনি জানান, প্রকল্পের প্রথম পর্যায়ে এরই মধ্যে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান।

[৫] অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী খেলাধুলার প্রসারে জাতীয় ক্রীড়া পরিষদ সারাবছর নিরবচ্ছিন্নভাবে খেলাধুলা পরিচালনার জন্য ক্রীড়াসামগ্রী ক্রয় বাবদ প্রতি বিভাগের ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার এবং প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকা দিয়ে থাকে।

  • সর্বশেষ