শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৪, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন: পররাষ্ট্রমন্ত্রী 

খুররম জামান: [২] কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (২০ মে) এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

[৩] ড. হাছান বলেন, নতুন করে কিরগিজস্তানে শিক্ষার্থীদের ওপর হামলা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক। উজবেকিস্তানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত বিশকেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কাজ করবেন।

[৪] তিনি বলেন, ‘কিরগিজস্তানে বিদেশি ছাত্র বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের কেউ গুরুতরভাবে আহত হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। ইতোমধ্যে কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি। দেশটি জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

[৫] সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে; যেটিকে কিরগিজ ছাত্রদের সঙ্গে বিদেশি ছাত্রদের (পাকিস্তানি ও মিশরীয়) সংঘর্ষের ভিডিও বলে দাবি করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়