শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৯ মে, ২০২৪, ০৮:৫৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৪, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি

সুজন কৈরী: [২] আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

[৩] স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। বাংলাদেশ পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। 

[৪] রোববার সকালে সিলেটে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

[৫] পুলিশ প্রধান বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় আধুনিকায়ন করা হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিকুলাম যুগোপযোগী করা হয়েছে। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

[৬] সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের উঁচু মানের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

[৭] একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছেন।

[৮] আইজিপি সিলেট রেঞ্জের অপারেশনস কন্ট্রোল রুম এবং সিলেট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করেন। পরে তিনি সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে প্রধান অতিথি হিসেবে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

[৯] এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়