শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৭ জুন, ২০২২, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২২, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুস্থ নারী ও শিশুদের চিকিৎসায় এক কোটি ৩৫ লাখ টাকা অনুদান দিলো সরকার

আনিস তপন: সোমবার সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অব ট্রাস্টির সভায় এ অনুদান দেয়া হয়।

এসময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এই অর্থ দুস্থ নারী ও শিশুদের শিক্ষা, চিকিৎসা সহায়তা কর্মসূচিতে ব্যয় হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এর ফলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী দেশের অসহায় ও দুস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিলের বোর্ডও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে সৃষ্ট। যার মাধ্যমে আমরা দুস্থ নারী ও শিশুদের শিক্ষা এবং চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়