শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফডিসির সব সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

[৩] প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ এপ্রিলের তিন তারিখ, দুই বছর পর আবার দেখা হবে। সেদিন একটা বিশাল উন্নয়ন দেখতে পাবেন আপনারা। যেসব সমস্যা রয়েছে তা আর থাকবে না। এফডিসি নিজের পায়ে দাঁড়াবে। বেতন সংক্রান্ত যত সমস্যা আছে আমরা শুধরে ফেলব। আরও অনেক পরিবর্তন আপনারা দেখবেন।

[৪] তিনি বলেন, এফডিসিকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। এফডিসি পুরোনো টেকনোলজি ঘরানায় ছিল, সেখান থেকে আপডেট করতে হবে। সেই প্রক্রিয়ার মধ্যে এখন আছে। আরও বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে সেজন্য দুই বছরের সময় চেয়েছি।

[৫] দিনে দিনে হলের সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, হল মালিকরা হল যদি ভেঙে ফেলতে চায় তাহলে বাধা দিয়ে আটকানো যাবে না। আমরা হল মালিক সমিতির সঙ্গে বসেছি, আমরা বলছি- এমনভাবে হল বানাতে হবে যেন সেটা লাভজনক হয়। লাভ হলে কেউ হল ভাঙবে না। সিনেমা দেখানোর পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু বিষয় থাকতে হবে, সিনেপ্লেক্সের মতো না হলেও এমন কিছু থাকতে হবে যেটা নতুন প্রজন্মকে আকর্ষণ করবে। গোটা দেশজুড়ে সিনেপ্লেক্স করার পরিকল্পনা আছে আমাদের। হল সচল হলে সিনেমা সচল হবে, সিনেমা সচল হলে শিল্পীরা সচল হবে, শিল্পী হলে প্রযোজক, প্রযোজক হলে পরিচালক সচল হবে। এটা একটা সার্কেলের মতো। আগামীতে আরও উন্নয়ন হবে।

[৬] এর আগে দুপুরে চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। 

[৭] ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের চলচ্চিত্র দিবসের প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ম. হামিদ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ