শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকল্প বাস্তবায়নে দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন: রেলপথ মন্ত্রী 

আনিস তপন: [২] সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরী হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। কারণ প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে রেলকে কোটি কোটি টাকা খেসারত দিতে হয়।

[২] মঙ্গলবার রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্প সমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কথা বলেন, রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম।

[৩] মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণ করার পরে, প্রকল্পের কাজ শুরু করতে মাসের পর মাস সময় লাগলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ হবে না । নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে সেই প্রকল্পে খেসারত দিতে হয়। সঙ্গত কারণ ছাড়া খেসারত দেওয়া যাবে না এবং সেটা মেনে নেওয়া যাবে না। 

[৪] জিল্লুল হাকিম বলেন, বাংলাদেশ রেলওয়ে লোকসানের প্রতিষ্ঠান হিসেবে চলতে পারে না।এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সকলে মিলে চেষ্টা করলে, মনোযোগ দিয়ে কাজ করলে রেলের লোকসান হবে না। জাপান ও ইউরোপের দেশগুলোতে এমনকি ভারতেও রেল এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তারা পারলে আমরা কেন পারব না। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নিজের মনে করে রেলের উন্নয়নে কাজ করতে বলেন। কাজ করার দরকার তাই কাজ করছি, এইমনে করে কাজ করলে রেল কখনোই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবেনা। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়