শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৪ জুন, ২০২২, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২২, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

`পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা'

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

জেরিন আহমেদ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি কর্ম সম্পাদন করেছেন, যেটা সমগ্র বিশ্বকে যুক্ত করে ফেলেছে। পদ্মা সেতু স্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়ায় তুলে দিয়েছেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, আগামীকালের জনসভাকে জনসভা বলা যাবে না। এটা একটা উদযাপন। বিভিন্ন জায়গা থেকে নৌপথে, সড়কপথে লোক আসবে। মানুষের ঠিকানায় পরিণত হচ্ছে কালকের জনসভা। যেখানে প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নির্মাণের দিকনির্দেশনা দেবেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নিয়ে ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি করা হয়েছে। এরকমভাবে একটি স্থাপনা নিয়ে কখনও এত আলোচনা হয়েছে, তা আমরা শুনিনি।

আজ শুক্রবার (২৪ জুন) সকালে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়