শিরোনাম
◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ মেধা ও মনন দিয়ে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১১ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন গ্রেপ্তার (ভিডিও)

সাংবাদিক ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: পালিয়ে থাকা বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাতে ভিডিও করার পর থেকে তার খোঁজ শুরু করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। তারপর থেকেই তিনি নিজের অবস্থান পরিবর্তন করছিলেন। এরপর দেশটির স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, স্থানীয় সময় রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্টাটেন আইল্যান্ড এলাকা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এরপর তাকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জামিনের জন্য কোর্টে তোলা হবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও তার বোন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা মানহানি মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে এর আগে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় তাকে। গত ১ ফেব্রুয়ারি নিউইয়র্ক সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়েছিল।

সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানান ইলিয়াস। ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল আইনে মামলা করেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়