শিরোনাম
◈ রোববার চট্টগ্রাম যাবেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি ◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমানিয়ায় বাংলাদেশিসহ ২০ অভিবাসী আটক

জেরিন আহমেদ: [২] পৃথক অভিযানে তাদের আটক করেছে রোমানিয়া কর্তৃপক্ষ। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিকও রয়েছে। শুক্রবার ওই দেশের সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। 

[৩] রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত মঙ্গলবার হাঙ্গেরি সীমান্তের নিকটবর্তী দেশটির আরাদ ইমিগ্রেশন সার্ভিসের সদস্যরা ভারত ও পাকিস্তানের ২০ অভিবাসীকে আটক করেছে। সূত্র : ইনফোমাইগ্রেন্টস

[৪] অভিবাসীদের সবাই ১৯ থেকে ৩৫ বছর বয়সী। তাদের মধ্যে ১২ জন ভারতের এবং ৮ জন পাকিস্তানের নাগরিক।

[৫] আইজিআই আরও জানায়, রোমানিয়া থেকে ফেরত না পাঠানো পর্যন্ত এসব অভিবাসীকে আরাদব ইমিগ্রেশন সার্ভিসের আবাসন কেন্দ্রে আটক রাখা হবে। তারা প্রতারণার মাধ্যমে রোমানিয়া থেকে শেঙেন সীমান্তে প্রবেশের চেষ্টা করেছিলেন।

[৬] বুধবার আরেকটি বিবৃতিতে রোমানিয়া সীমান্ত পুলিশ জানিয়েছে, নাদলাক বর্ডার পয়েন্ট থেকে একটি ভ্যানে লুকিয়ে থাকা বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ১২ জন নাগরিককে শনাক্ত করেছে স্থানীয় সীমান্তরক্ষীরা। এসব অভিবাসীও অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও তারা বৈধভাবেই রোমানিয়ায় এসেছিলেন। 

[৭] অভিবাসীদের পরিবহন করা গাড়িটির চালকের বিরুদ্ধে অভিবাসী পাচারের দায়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ১৯ বছর বয়সী চালক রোমানের নাগরিক। তিনি রোমানিয়ায় নিবন্ধিত ভ্যান নিয়ে কাস্টমস পয়েন্টে হাজির হয়েছিলেন। তিনি প্রাথমিকভাবে রোমানিয়া-ফ্রান্স রুটে পণ্য পরিবহনের তথ্য দিয়েছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

জেএ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়