শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ১১:২০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাহ পালন করতে গিয়ে সন্তান জন্ম দিলেন তরুণী!

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: ওমরাহ পালন করতে আসা সিঙ্গাপুরের এক তরুণী পবিত্র মক্কায় একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম স্বাভাবিক ছিল এবং মা ও শিশু সুস্থ রয়েছে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

জানা যায়, ওমরাহ্‌ হজ যাত্রী তরুণী নয় মাসের গর্ভবতী ছিলেন, বুধবার সকালে মক্কা হেলথ ক্লাস্টারের অধীনে হারাম ইমার্জেন্সি সেন্টার ৩-এ ভর্তি করা হয় এবং কেন্দ্রের মেডিকেল টিম ঐ হজযাত্রীকে সহায়তা করার জন্য ছুটে আসেন এবং পরবর্তীতে সুস্থ একটি ছেলে সন্তানের জন্ম দেন ।

মক্কা হেলথ ক্লাস্টার একটি বিবৃতিতে জানিয়েছে, আমরা ওমরাহ হজযাত্রী এবং তার পরিবারের আনন্দ ভাগ করে নিয়েছি এবং আমাদের সমস্ত মেডিকেল কর্মীদের জন্য আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।

আজিয়াদ ইমার্জেন্সি হাসপাতাল এবং আল-হারাম হাসপাতালের ইমার্জেন্সি সেন্টারগুলি হজযাত্রীদের এবং গ্র্যান্ড মসজিদের দর্শনার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতাল এবং জরুরী কেন্দ্রগুলিতে তাদের সমস্ত কর্মী সব সময় নিয়োজিত রয়েছেন। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়