শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:০৮ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরগমের যুগপূর্তি, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রুডো

স্বাধীনতা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ট্রুডো

শোয়েব সাঈদ, কানাডা: মন্ট্রিয়লে বাংলা ভাষাভাষীদের শুদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমী ২৬ মার্চ রোববার  মন্ট্রিয়লের পার্ক ভিউ রিসেপশন হলে প্রতিষ্ঠার ১২ বছর পূর্তির পাশাপাশি উদযাপন করেছে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস। এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন  ট্রুডো’র প্রাণবন্ত উপস্থিতি।

সাবিনা ইয়াসমিন আর এন্ড্রু কিশোরের হাত ধরে যাত্রা শুরু এই একাডেমীর। প্রিন্সিপাল ডরিন মলি গোমেজ আর পরিচালক রনজিত মজুমদারের অক্লান্ত চেষ্টায় ১২ বছর ধরে এগিয়ে চলছে সরগম। আজকে একাডেমীর অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল প্রতিষ্ঠানটির জন্যে নিঃসন্দেহে গৌরবের, গৌরবময় ১২টি বছরের একটি ভিন্নতর মুহূর্ত।

একাডেমির ছাত্রছাত্রীদের পরিবেশনায় কানাডার জাতীয় সঙ্গীতের তালে তালে আরসিএমপি’র নিরাপত্তা বলয়ে হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনজন উপস্থাপিকার বাংলা ইংরেজী ফরাসী ভাষার অনবদ্য উপস্থাপনার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনজিত মজুমদার।

অনুষ্ঠানের শুরুতে একাডেমীর ছাত্রছাত্রীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তারপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কানাডা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিবুর রহমান, মন্ট্রিয়লে আসন্ন ফোবানার আহ্বান দেওয়ান মনিরুজ্জামান, অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ, আওয়ামী লীগ নেতা মুন্সী বশীর, সিবিএস প্রধান জিয়াউল হক জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রশীদ খান, মন্ট্রিয়ল এসোসিয়েশন প্রধান হাফিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমেই অভিনন্দন জানান একাডেমীর কর্মকর্তা, ছাত্রছাত্রীদের আর অভিভাবকদের একাডেমীর ১২ বছর পূর্তিতে।  তিনি বহু সংস্কৃতির দেশ কানাডায় কানাডা আর বাংলাদেশের সংস্কৃতি বিকাশে একাডেমীর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি কানাডার অর্থনীতি সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে কানেডিয়ান বাংলাদেশীদের বিশেষ ভূমিকার কথা  উল্ল্যেখ করেন।  

প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর বক্তব্যে বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন  ১৯৭২ সালের ভ্যালেন্টাইন ডে  অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারিতে উনার পিতা পিয়েরে ট্রুডো’র বাংলাদেশকে প্রথম পশ্চিমা দেশ হিসেবে স্বীকৃতি প্রদানের বিষয়টি।

বকতব্য শেষে জনাব ট্রুডো একাডেমীর যুগ পূর্তিতে কেক কাটেন, ঘুরে ঘুরে অতিথিদের সাথে হাত মেলান। 

এইচএ

  • সর্বশেষ