শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৩, ১২:০৪ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৩, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ৪ বাংলাদেশী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসের অনুমতিপত্র (আকামা) এবং বীমা কার্ড জালকারী ৪ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।

জানা যায়, রিয়াদ পুলিশ ৪ বাংলাদেশী নাগরিকত্বের প্রবাসীদের সৌদিতে বসবাসের অনুমতিপত্র (আকামা) এবং বীমা কার্ড নকল তৈরি এবং সরবরাহ করার অপরাধে গ্রেপ্তার করে।

রিয়াদ পুলিশ বলেন, আসামিরা আবাসিক পারমিট  (আকামা) এবং বীমা কার্ড জাল করার জন্য একটি গোপন অফিস বানিয়ে সেখানে মুদ্রণ এবং অনুলিপি তৈরি করে তা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন জনের নিকট বিক্রয় করে আসছিল। প্রতারক চক্রটির নিকট হতে প্রস্তুত করা ৩৫৮টি আকামা কার্ড জব্দ করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদির প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়