শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২১ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল যুক্তরাজ্য‘র পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

রাজু চৌধুরী, চট্টগ্রাম: বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র মাঘী পূর্ণিমা ২০২৩ তিথিতে সভ্যতার পীঠস্হান ও জ্ঞানবিজ্ঞানে বিশ্বের শ্রেষ্ঠ দেশ যুক্তরাজ্যে প্রবাসী বৌদ্ধদের অন্যতম বৃহত্তম সংগঠন “Bangladesh Buddhist Council UK” এর  পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে প্রধান উপদেষ্টা হিসাবে ব্যারিস্টার  প্রশান্ত ভূষণ বড়ুয়া, সভাপতি পদে সজীব চৌধুরী ও সাধারন সম্পাদক পদে  সুমন বড়ুয়া চৌধুরীকে মনোনীত করে ৬০ জন সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। সংগঠনের সমন্বয়কারী চন্দন বড়ুয়া পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাবনা পেশ করেন।

সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন,  যুক্তরাজ্যে বাংলাদেশী বৌদ্ধদের নিজস্ব মন্দির, একতা, ধর্মীয় ও সাংস্কৃতিক সেতুবন্ধনের লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ