শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:১৭ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে প্রবাসী নারীদের পিঠা উৎসব

ইসমাইল হোসেন স্বপন, ইতালি : প্রবাসে দেশীয় সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশী নারীরা। 

রাজধানী রোমের স্হানীয় লবঙ্গ রেষ্টুরেন্টে আয়োজিত পিঠা উৎসবে ঘরের তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশি নারীরা‌ হাজির করেন গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক লোভনীয় সুস্বাদু ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপ্টা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা সহ হরেক রকমের রকমারি পিঠা।

পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রবাসী নারীরা একত্রিত হতে পেরে একে অপরের সাথে আলাপচারিতায় মেতে ওঠেন। এ যেন বিদেশের মাটিতে দেশীয় সাজে নারীদের ভিন্নমাত্রার অপূর্ব এক আয়োজন।

পিঠা উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃবৃন্দরা বলেন: পিঠা‌ পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ।

আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও প্রবাসী বাঙালির মাঝে এসব পিঠা‌ পার্বণের আনন্দ‌ উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা‌ পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক প্রবাসী বাঙালির ঘরে ঘরে।

এএঈচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়