শিরোনাম
◈ কলকাতার শিখা ইন হোটেলে আগুন: বাড়ি ফিরেই গ্রেপ্তার মালিক বীরেশ্বর ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২, ০১:৫৮ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মাননা পেলেন সাংবাদিক ওবায়দুল হক মানিক 

সম্মাননা পেলেন সাংবাদিক ওবায়দুল হক মানিক 

এহসানুল হক, আমিরাত : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী বইমেলা ও বঙ্গ-সংস্কৃতি উৎসবে গণমাধ্যমকর্মী হিসেবে ভূমিকা রাখায় সম্মাননা স্মারক ক্রেস্টে ভূষিত হয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) এর প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়দুল হক মানিক।

গত শুক্রবার ১৮ নভেম্বর দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান করা হয়।সাংবাদিক ওবায়দুল হক মানিককে এ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। 

এসময়  উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, শ্রম কাউন্সিলর ফকির মনোয়ার। আরো উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শিবলী সাদিক। 

সাংবাদিকদের মাঝে আরো সম্মাননা ও  ক্রেস্ট পেয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, ওসমান চৌধুরী, মইনুল ইসলাম,খোরশেদ আলম, শামসুল ইসলাম, খালেদ হোসেন রনি প্রমুখ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়