শিরোনাম
◈ মধ্যপ্রাচ্য সংকটে এশিয়ার নজর ব্রাজিলের তেলের দিকে ◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে? 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২২, ০৮:২৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২২, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতের সম্মাননা পেলেন সাংবাদিক ওবায়দুল হক মানিক 

ওবায়দুল হক মানিক 

এহসানুল হক সাগর, আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তিন দিনব্যাপী বইমেলা ও বঙ্গ-সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে গণমাধ্যমকর্মী হিসেবে ভূমিকা রাখায় সম্মাননা স্মারক ক্রেস্টে ভূষিত হয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) এর প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ ওবায়দুল হক মানিক।

গত শুক্রবার (১৮ নভেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনফারেন্স রুমে এ সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিক ওবায়দুল হক মানিককে এ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এসময়  উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, শ্রম কাউন্সিলর ফকির মনোয়ার। আরো উপস্থিত ছিলেন- প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শিবলী সাদিক। সাংবাদিকদের মাঝে আরো সম্মাননা ও  ক্রেস্ট পেয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, ওসমান চৌধুরী, মইনুল ইসলাম,খোরশেদ আলম, শামসুল ইসলাম, খালেদ হোসেন রনি প্রমুখ।

এএইচএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়