শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৬ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত আসতে চালু হচ্ছে নতুন নিয়ম

কুয়েত

জিসান মাহমুদ, কুয়েত: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আসা প্রবাসীদের ভিসা ইস্যু করার আগে দক্ষতা এবং জ্ঞান পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দেশটির শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়। জনসংখ্যার ভারসাম্যহীনতা ঠিক করার পরিকল্পনার অংশ হিসাবে কুয়েতে আসার আগে প্রবাসীদের জন্য একটি “দক্ষতা যাচাই পরীক্ষা” বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে দেশটির।

স্থানীয় সংবাদমাধ্যম আল-কাবাসের তথ্য অনুযায়ী, নতুন আগতদের ওয়ার্ক পারমিট প্রদান ও নবায়ন করার শর্ত হিসেবে আগত কর্মীদের জন্য একটি ভালো “দক্ষতা স্তর” নিশ্চিত করার জন্য এই পরীক্ষা নেওয়া হতে পারে। কর্তৃপক্ষ কুয়েতি নাগরিকদের বেকারত্ব দূর করার অংশ হিসেবে প্রবাসী শ্রমিক ও নাগরিকদের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ করছে।

পাবলিক অথরিটির মহাপরিচালক, ড. মুবারক আল-আজমি বলেছেন, আবেদনকারীর চাকরি সম্পর্কে ভাল দক্ষতা এবং জ্ঞান রয়েছে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পেশাগুলির কুয়েত সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্স (KSE) এর সহযোগিতায় এটি করা হবে।

KSE দ্বারা পরীক্ষাগুলি প্রথম পর্যায়ে হবে নতুন আগতদের জন্য এবং তারপরে যারা দেশের ভিতরে তাদের ওয়ার্ক পারমিট(আকামা) নবায়ন করতে চান তাদের অন্তর্ভুক্ত করা হবে। ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে তাদের একটি শর্ত দেওয়া হবে। ব্যর্থ হলে ব্যক্তিকে কুয়েত ছেড়ে যাওয়ার জন্য একটি অতিরিক্ত সময় দেওয়া হবে।

কুয়েতে বর্তমানে আড়াই লাখ বাংলাদেশি কাজ করছে। প্রথম অবস্থানে ভারত আর দ্বিতীয় অবস্থানে মিশর থাকলেও তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভিসা জটিলতার কারণে সহজে কুয়েত প্রবেশ করতে পারছেন না বাংলাদেশিরা। অন্যদিকে করোনায় দীর্ঘদিন ফ্লাইট বন্ধ থাকায় ফিরতে পারেননি অনেক প্রবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়