শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৩:৪৫ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়া কাজের জন্য প্রবেশের চেষ্টাকালে আটক ৯৫ বাংলাদেশি

পর্যটন ভিসায় অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন ৯৫ জন বাংলাদেশি। তদন্তের জন্য তাদেরকে বিমানবন্দরের পর্যবেক্ষণ ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে।  

শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

বিবৃতিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মোট ১৩৯ জন বিদেশির কাগজপত্র জব্দ করেছে নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট বিভাগ। এর মধ্যে ৯৫ জন বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর ধারণা করা হচ্ছে, দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না করেই অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে পর্যটন ভিসায় মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন তারা।

একেপিএসের বিবৃতিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের প্রবেশের নিয়ন্ত্রণ সর্বদা জোরদার নিশ্চিত করার জন্য এবং অবৈধভাবে কাজের উদ্দেশ্যে পর্যটন ভিসার অপব্যবহার রোধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়