শিরোনাম
◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে মায়ের স্বপ্নপূরণে বাংলাদেশির মসজিদ নির্মাণ!

নিউ ইয়র্কে প্রায় তিন শতাধিক মসজিদ থাকলেও ব্রঙ্কসের রিভারডেল এলাকাতে ছিলো না কোনো মসজিদ। ফলে ঐ এলাকায় বসবাসকারী বাংলাদেশি ওসমানী- রাব্বানীদের দূরে গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু মায়ের ইচ্ছে ছিলো সন্তানগুলো যেনো এলাকায় নামাজ পড়ে। সেই ইচ্ছে এবং মুসলিম কমিউনিটির জন‍্য ক্রয় করা হয় ব্রঙ্কসের রিভারডেলের প্রথম মসজিদ। উদ‍্যোক্তা ওসমানী খান জানান, তারা ব্রকলিনে ছিলেন। ব‍্যবসা বাণিজ্যের কারণে গত ১০-১২ বছর আগে রিভারডেলে মুভ করেন । কিন্তু এই এলাকায় (২৫০ ওয়েস্ট ২৬০ স্ট্রিট, ব্রঙ্কস, ১০৪৭১) কোনো মসজিদ ছিলো না। যার জন‍্য অনেক দূরের মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো। কিছু দিন আগে তারা এই মসজিদ ক্রয় করেন। খবর: মানবজমিন।

তবে এই পথ চলা সহজ ছিলো না বলে জানান আরেক ভাই উদ্যোক্তা গোলাম রাব্বানী খান। তিনি বলেন, রিভারডেল এলাকাতে মুসলিম কমিউনিটির সংখ্যা বেশি না থাকায় অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বাসা ভাড়া কিংবা বাসা ক্রয় করতে গেলে যখনই শুনেছে মসজিদের জন‍্য তখনই সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তবে মহান আল্লাহর পরিকল্পনা সেরা পরিকল্পনা। 

তিনি চেয়েছিলেন, রিভারডেলে প্রথম মসজিদ হোক, তাই যে এলাকায় ১০ লাখ ডলারের নিচে বাসা নেই সেখানে মাত্র ৩ লাখ ডলারের মসজিদের জন‍্য বাসা ক্রয় করা হয়েছে। 

গোলাম রাব্বানী খান জানান, মসজিদ ইতিমধ্যে স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। উদ্বোধনের পর এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আগামীতে মসজিদভিত্তিক একটি ইসলামিক সেন্টারে পরিণত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এজন‍্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। 

মায়ের ইচ্ছে পূরণে সন্তানদের মসজিদ প্রতিষ্ঠার আগ্রহ প্রশংসার দাবি রাখে।  মুসলিম কমিউনিটির জন‍্য যেমন সুখবর তেমনি বাংলাদেশি হিসেবে আনন্দের সংবাদ বলে জানান যুক্তরাষ্ট্রের কমিউনিটি নেতা আমির উদ্দিন। 

যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশিদের এই দৃষ্টান্ত একদিকে যেমন প্রেরণা দেবে মা-ভক্ত সন্তানদের, তেমনি মসজিদটি মুসলিম কমিউনিটিতে অবদান রাখবে যুগ যুগ ধরে-এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

 

  • সর্বশেষ