শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:১১ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে বাংলাদেশি অভিযুক্ত

মালয়েশিয়ায় পুলিশের এক কর্মকর্তাকে নগদ ৩ হাজার ৯০০ রিঙ্গিত ঘুষ দেয়ার অভিযোগে সালাহ উদ্দিন (৩৪) নামের এক বাংলাদেশিকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি দায়রা আদালত। তবে, আদালতে সালাহ উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ৩৪ বছর বয়সি বাংলাদেশি সালাহ উদ্দিন গত ১ জানুয়ারি রাত ১১টার দিকে কুয়ালা সেলাঙ্গরের কুয়ালা সেলাঙ্গর পুলিশ স্টেশনের একজন ইন্সপেক্টরকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। 

 তার ছোট ভাইকে চুরির অপরাধে আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য তিনি এই ঘুষ দিয়েছিলেন বলে জানা যায়।

মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) আইন ২০০৯ এর ধারা ১৭(বি) অনুসারে, এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং ঘুষের পরিমাণ বা মূল্যের পাঁচ গুণ অথবা ১০ হাজার রিঙ্গিত পরিশোধ করতে হবে।
 
বিচারক আওয়াং কেরিসনাদা আওয়াং মাহমুদ আসামি সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর না করে আগামী ১২ ফেব্রুয়ারি পুনরায় শুনানির দিন ধার্য করেন। সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়