শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালি বড় সুখব দিল ভিসা নিয়ে, কঠিন শর্ত আরোপ বাংলাদেশিদের জন্য 

নতুন আইন করে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসায় ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নিচ্ছে ইতালি। চলতি বছরের এই ভিসায় দ্বিতীয়বারের মতো আরও ১ লাখ ১০ হাজার শ্রমিকের কোটা বাড়িয়েছে দেশটি। তবে বাংলাদেশসহ ৩ দেশের ক্ষেত্রে কঠিন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ আইনটির অনুমোদন দিয়েছে। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট।

জানা গেছে, এই আইনে নতুন করে ১ লাখ ১০ হাজার শ্রমিকের মধ্যে ৪৭ হাজার কৃষি কাজে এবং বাকিরা পর্যটন ও হোটেল ব্যবসা খাতে আসতে পারবেন। তবে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার।

দেশটির নতুন আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্পন্সর ভিসা কোনও কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না।

তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়