শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৪) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা ছিলেন। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। গত রোববার (১৩ অক্টোবর) সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে তিনি মারা যান।

নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ৬ মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। 

তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তিনি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যায়। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকা পরিশোধ করাও সম্ভব হয়নি। এর মধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়