শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ১০:৪৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সনত চক্র বর্ত্তী ফরিদপুর : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত লিয়ন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের ছেলে এবং নাজমুল তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউডর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।

নিহত লিয়নের মামা মো. লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি যান লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ছয়জন মারা যান। এরমধ্যে আমার ভাগ্নে লিয়ন ফকির ও পার্শ্ববর্তী ইউনিয়নের নাজমুল শেখ রয়েছে। তাদের মরদেহ এখনো দেশে এসে পৌঁছেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়