শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:০২ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে দু’মাসের জন্য এ ক্ষমা কার্যকর করা হবে। দেশটিতে অবস্থানকারী রেসিডেন্সি ভিসায় অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ব্যতীতই বৈধতা লাভের সুযোগ পাবেন।

গত বৃহস্পতিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই আইন আগামী সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হওয়ার পর অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন। অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবেন।

২০২০-২১ সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করে দিলে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়