শিরোনাম
◈ তারেকের মালয়েশিয়া সফরের ভূ-রাজনৈতিক তাৎপর্য ◈ আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মার্কিন আদালতের আপত্তি ◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

৪ মার্চ সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

সিরাজগঞ্জ প্রেসক্লাব

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব এর ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে ৬৫ সদস্যের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। আগামী ৪ মার্চ এ সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টাঙ্গানো সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

এদিকে দীর্ঘ কয়েক বছর পর বৃহৎ পরিসরে ভোটার তালিকা প্রকাশ ও পূর্বের ৪৬ জন সদস্যের সাথে নতুন করে এবার আরও ১৯ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৬৫ জন সাংবাদিক একতাবদ্ধ করায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বর্তমান কার্যনিবার্হী কমিটির সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে ধন্যবাদ জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান জানান, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন হাতেগনা কয়েকজন সাংবাদিকের কব্জায় জিম্মি ছিল। ফলে গুরুত্বপূর্ণ কিছু গণমাধ্যমকর্মীদের ক্লাবের সদস্যপদ নিয়ে একটা সংকট বিদ্যমান ছিলো। সেই সংকট কাটিয়ে বর্তমান কার্যনিবার্হী কমিটি নিয়মতান্ত্রিকভাবে যাচাই-বাছাই করে ১৯ জনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন, দীর্ঘ কয়েক বছর পর ঐতিহ্যবাহী এ সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। সেই লক্ষ্যে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়