শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৪, ০৯:২০ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত সাগর-রুনি হত্যা মামলার বিচার শেষ করার দাবি সম্পাদক পরিষদের

রাশিদ রিয়াজঃ দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ বৃহস্পতিবার সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাঁদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১১ বার সময় বাড়িয়েছেন আদালত। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিলের মাধ্যমে অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছে সম্পাদক পরিষদ।

গত সোমবার (১৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে হামলার ঘটনা ঘটে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ভবনের সামনে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনার নিন্দা জানায় সম্পাদক পরিষদ।

এ ছাড়া গতকাল (২১ আগস্ট) একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রিন্সিপাল করসেপন্ডেন্ট-উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। সম্পাদক পরিষদ মনে করে, সাংবাদিকতার বাইরে শাকিল আহমেদ ও ফারজানা রূপা কোনো অপরাধ করে থাকলে যথাযথ ধারা অনুসরণ করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে হত্যা মামলা দায়ের গভীর উদ্বেগের বলে মনে করে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদ পেশাদারি বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুড়বৃত্তির সাংবাদিকতা বর্জনের ওপর জোর দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়