শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৮ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝরাতে ঠাকুর বাড়ি

রবীনন্দ্রনাথ ঠাকুর

মাঝরাতে ঠাকুর বাড়ি
-অপূর্ব চৌধুরী 

মনে মনে ঠাকুর পড়ি,
মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়
আশ্রয় খুঁজি, টুকরো আশায়,
কোথাও কেউ নেই
কোথাও কিছু নেই
একরাশ অন্ধকার গিলে খায়।

রবি'দার কাছে যাই
ফিরে ফিরে দেখি
মন কি যে চায়,
ভুলে যাই ঠাকুরের মহাপ্রয়াণ
ভুলে যাই স্মরণের দিনমান,
মনের ডাইরিতে লিখে রাখি
কাগজের ডাইরি মুছে যায়।

ইচ্ছে করে অন্ধকারে
এককাপ চা হাতে
কেউ এসে নীরবে দাঁড়ায়,
একটি রবীন্দ্র সংগীত শুনিয়ে
বলবে- রাত হলো তবে,
ঘুমাও তুমি,
বিলি কেটে বলবে-
এখন তবে যাই।

বিকেলে ফোন করে বলেছিলে -
শুনবে নাকি গান আজ রাত্তিরে,
আসছে সপ্তাহে মহাপ্রয়াণ
রবি ঠাকুরের অগাস্ট প্রস্থান।

তুমি ভালোবাসো ঠাকুরকে
আমি ভালোবাসি তোমায়,
রবির গানে গানে মূর্ছনা
আমাদের দুজনায়।

সে বার শুনিয়েছিলে -
'নির্ঝরের স্বপ্নভঙ্গ',
বছর আগে ছিল
'সোনার তরী',
কথায় কথায় ছেলেমানুষি
আবৃত্তির সময় তুমি সব্যসাচী।

মনে হয় জোড়াসাঁকোর আঙিনায়
একাকী উচ্চারণ করে যাও,
- রবি দা, তোমাকে বড়ো বেশি,
তোমাকে বড্ড ভালোবাসি আমি।

এএইচ/এইিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়