শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:১২ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘‘একটি মুখ খুঁজি "

আব্দুল্লাহ আল মামুন রিটন

আব্দুল্লাহ আল মামুন রিটন

আমার জীবনের ছোট বড় ভুল গুলো মেনে
লম্বা ছোট দীর্ঘশ্বাস অতিক্রম করতে করতে
এগিয়ে চলেছি এক অনিবার্য অদেখা ভবিষ্যতে।

এখানে অভিযোগ নেই, নেই কোন তাড়াহুড়ো
শুধু হেঁটে যাওয়া ঐ অনিশ্চিত সময়ের পথে
বেঁচে থাকার বেঁধে ফেলা অমোঘ অটুট নিয়মে।

এখানে নীরবতা আছে,আছে ভীষণ একাকীত্ব
জড়িয়ে আছে অস্তিত্ব জুড়ে আমার যত বাসনা
আছে ক্লান্তি, নীরব ঝর্ণার রক্ত-জমাট মেঘ
আছে অস্তিত্বহীন ভুলতে না পারার অন্য অস্তিত্ব।

জীবনের বহমান নদীর ধার ঘেঁষে অসংখ্য স্তুপ
সেখানেও জমেছে কতশত জলজ গুল্ম ও ফুল
সেখানেও ঝিনুক মুক্তি দিয়েছে মুক্ত উজ্জ্বল সুখ
তবু এপারে পাড় ভাঙে দিনরাত, প্রকৃতি নিশ্চুপ।

সূর্য ডুবে গেলেও হেঁটে যাই চাঁদের কিরণ মেখে
সাহারা থেকে আমাজন হয়ে বৈরুতের পথে
কী জানি এখানেও কী সুখ? এই হেঁটে খোঁজা মুখ
যদিও সীমান্ত জুড়ে নীল, কালো বিবর্ণ বিস্তীর্ণ অঞ্চল।

এখানে একাই থাকি বিষাদের শূন্যতা গ্রাস করে
একা থাকি, একা চলি, যদিও মরু অঞ্চল ভীষণ তপ্ত
চলতে থাকি,চলতে চলতে খুঁজতে থাকি সমাপ্তি
খুঁজি,তোমার আমার সে ভালোবাসার আসল সত্য।।

  • সর্বশেষ