শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ০৮:২৭ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে বিশিষ্ট ঢাকা গবেষক হাশেম সূফীর একক বক্তৃতা অনুষ্ঠিত  

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘আরশিনগর’ এর উদ্যোগে নিভৃতচারী ইতিহাসবিদ ও ঢাকা বিশেষজ্ঞ জনাব হাশেম সূফীর একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঢাকা নিয়ে জনাব হাশেম সূফী দীর্ঘদিন ধরে ব্যাপক গবেষণা করে আসছেন। তিনি আজকের আলোচনায় ঢাকা নিয়ে অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরবেন বলে আশা করছি। একই সাথে উপস্থিত সুধীমণ্ডলী এসব তথ্য থেকে উপকৃত হবেন এবং তাঁদের তথ্যভাণ্ডার সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।

জনাব হাশেম সূফী তাঁর একক বক্তৃতায় বলেন, ঢাকার ইতিহাস অতি প্রাচীন। এমনকি মহাভারতে ‘পরশুরামের কুঠার’ শীর্ষক আলোচনা থেকে যে লাঙ্গলবন্দ এর ঘটনা এসেছে তাও মূলত ঢাকায় সংঘটিত একটি প্রাকৃতিক দুর্যোগের পৌরাণিক ভার্শন।

তিনি ঢাকায় রাসূলুল্লাহ (সা.)-এর একজন সাহাবির আগমন, এরপর তাঁর চীনে গমন, ৯৩৭ খ্রিস্টাব্দে শাইখুল খুদা নামের এক ব্যক্তির ইসলাম প্রচারের জন্য ঢাকায় আগমন, সম্রাট শাহজাহানের ঢাকা আগমন ও কয়েকদিন অবস্থান, অতীশ দীপঙ্করের মাধ্যমে ঢাকা ও বাংলার ইতিহাস রক্ষা, পূর্ববঙ্গের ইতিহাসে এবং নারীমুক্তিতে লীলা নাগের অবদান ইত্যাদি নানা বিষয় খুব চমৎকারভাবে উপস্থাপন করেন।

সবশেষে তিনি বলেন, আমার কথা আপনাদের মেনে নিতে হবে এমন নয়, বরং আমি চাই আপনাদেরকে গবেষণার সূত্র ধরিয়ে দিতে যাতে আপনারা অচর্চিত ঢাকাকে নিয়ে আরো বেশি চিন্তা-গবেষণা করেন। ঢাকা দীর্ঘকাল ধরে নিগৃহীত রয়ে গেছে। ঘরের পাশে আরশিনগর রেখে আমরা দূরের দিকে তাকিয়ে রয়েছি।

উল্লেখ্য, জনাব হাশেম সূফী ১৯৬২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা নিয়ে নিজ আগ্রহে গবেষণা করেন। গবেষণাকার্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাঁর গুরু ছিলেন জ্ঞানতাপশ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক। গৃহশিক্ষক ছিলেন সত্যেন সেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং নগর জাদুঘরের প্রতিষ্ঠাকালীন সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়