শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০২:১৮ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কয়েক রোজায় সতর্ক থাকুন

ছবি: সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: শুরু হলো এ বছরের রমজান মাসের প্রথম রোজা। আর রোজা রাখার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক সময়ে সেহরি খাওয়া। এ হিসেবে ভোর রাতে সব ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখার জন্য সেহরি খাবেন। সাধারণত আমরা শেষ রাতে সেহরি খেয়ে থাকি। এ সময় রান্না করে খাওয়াটা ভীষণ ঝক্কি ঝামেলার ব্যাপার, তাই অনেকেই সেহরিতে ভুল খাবার খেয়ে পড়েন নানান অসুবিধায়। আনন্দবাজার

রাতের শেষ প্রহরে আমাদের খাবার খাওয়ার তেমন অভ্যাস নেই বললেই চলে। তাই এ সময়টায় নিজেকে মানিয়ে নিতে প্রথম কয়েক রোজায় থাকতে হবে বাড়তি কিছু সতর্কতায়। সেই সঙ্গে স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারে প্রাধান্য দিতে হবে, যা সহজেই কম সময়ে প্রস্তুত করা যায়।

রোজার এই সময়টা যেহেতু গরমে পড়েছে, তাই খাবারের পাশাপাশি সেহরিতে অবশ্যই প্রাধান্য দিতে হবে বিশেষ পানীয়কে।

সেহরির পর দীর্ঘসময় খাবার ও পানীয়র বিরতি থাকায় শরীরের জন্য প্রয়োজনীয় পানীয়র ঘাটতি মিটিয়ে নিতে সেহরিতে অবশ্যই প্রাধান্য দিন ডাবের পানিকে।

সেহরিতে ডাবের পানি পান করতে একটি গ্লাসে ডাবের পানি নিয়ে তাতে পরিমাণমতো মধু, লেবুর রস, বিটলবণ আর পুদিনা পাতা ভালো করে মিশিয়ে নিন। এই পানীয় পান করলে গরমেও আপনার শরীর দীর্ঘ সময় ঠান্ডা থাকবে।

ডাবের পানির পরিবর্তে প্রাধান্য দিতে পারেন কমলার রসকেও। তৈরি করতে পারেন সৌদি আরব ও তুরস্কের অতি জনপ্রিয় পানীয় লাবান। এটি তৈরি করতে পারেন লবণ ও চিনি দিয়েই। ২ কাপ টক দইয়ে পরিমাণমতো লবণ আর ১ চা-চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এটিকেও রাখতে পারেন সেহরিতে।

সারা দিন শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে এবং শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সেহরিতে রাখতে পারেন রঙিন ফলমূলের সালাদ।

ওটস প্রোটিন ও ফাইবারে ভরপুর। এটি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। এছাড়া পনির আর সন্দেশকেও সেহরিতে রাখতে পারেন নিশ্চিন্তে। স্বাস্থ্যকর এ খাবার দিয়ে সেহরি করলেই কোনোরকম শারীরিক অসুস্থতার ঝামেলা ছাড়াই দীর্ঘ ১ মাসের সময় ও খাবার গ্রহণের পরিবর্তনের সঙ্গে সহজেই মানিয়ে নেয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এমএএস
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়