শিরোনাম
◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা ◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৫:০৯ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের আগে যে ৫ কাজ ভালো রাখবে ত্বক

ত্বক পরিষ্কার

সাজিয়া আক্তার: আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে আমাদের ত্বকে সমস্যা দিতে পারে। তাই ত্বকের প্রতি থাকতে হয় বিশেষ যত্নশীল। আমরা বেশিরভাগ মানুষ বাইরে থেকে ফিরে সেভাবেই ঘুমিয়ে যাই। অর্থাৎ ত্বকের যত্নের জন্য আলাদা কোনো সময় রাখি না। কিন্তু দিনশেষে শরীরের মতো ত্বকও থাকে ক্লান্ত। তাই রাতে এর খানিকটা বাড়তি যত্ন নেওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোট ছোট ৫টি কাজ ত্বকে করতে পারে উজ্জ্বল ও প্রাণবন্ত । জেনে নেওয়া যাক সে কাজগুলি কি কি।

১. ডাবল ক্লিনজিং

অনেকেই আছেন যারা বাইরে বের হলে হালকা মেকআপ করে নেন। কিন্তু বাড়িতে ফিরে মেকআপ তোলার কথা একদমই ভুলে যান। আপনিও কি এমনটা করেন? এই অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। বাড়িতে ফিরে হাত ধোয়ার পাশাপাশি মুখও ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে অয়েল বেসড ক্লিনজার দিয়ে প্রথমে মুখের মেকআপ তুলে ফেলবেন। এরপর একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিতে হবে।

২. টোনার ব্যবহার

মুখ পরিষ্কার করার পর আরও কিছুটা সময় রাখুন ত্বকের জন্য। মুখে পিএইচ-এর মাত্রা ঠিক রাখা জরুরি। এতে ত্বকের নানা সমস্যা নিয়ন্ত্রণে থাকে। মুখ পরিষ্কার করার পর ত্বকে টোনার ব্যবহার করুন। এটি ত্বকে পিএইচ-এর ভারসাম্য ধরে রাখে। সেইসঙ্গে জোগায় আর্দ্রতা। ফলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৩. আই ক্রিম ব্যবহার

অনেকেই এক্ষেত্রে অবহেলা করেন। কিন্তু ত্বকের যত্নে আই ক্রিম ব্যবহারও সমান জরুরি। কারণ সারাদিন চোখে অনেক ধরনের চাপ পড়ে। যে কারণে চোখের চারপাশের ত্বক ধীরে ধীরে কালচে হতে শুরু করে। নিয়মিত যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়তে থাকে। তাই মুখে টোনার ব্যবহারের পর চোখের নিচে আই ক্রিম লাগিয়ে নিন।

৪. ফেস মাসাজ

রাতের রূপচর্চায় যোগ করুন ফেস মাসাজ। এতে উপকার পাবেন। ঘুমাতে যাওয়ার আগে অন্তত ২-৩ মিনিট ফেস মাসাজ করুন। প্রথমে হাতে নিন পরিমাণমতো অ্যালোভেরা জেল। এরপর ধীরে ধীরে ফেস মাসাজ করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ত্বকে অক্সিজেন সরবরাহ হবে পর্যাপ্ত। এতে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।

৫. নাইট ক্রিম ব্যবহার

ঘুমাতে যাওয়ার ঠিক আগে মুখে ব্যবহার করতে হবে নাইট ক্রিম। এক্ষেত্রে জেল বেসড বা ওয়াটার বেসড নাইট ক্রিম বেছে নিন। এতে উপকার পাবেন। সেইসঙ্গে ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে সব ধরনের গ্যাজেট দূরে সরিয়ে রাখুন। এতে ত্বকের ক্ষতি কম হবে।

এসএ/এসএ

  • সর্বশেষ