মিজান লিটন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঁচটি আসনের ৭০৬টি ভোট কেন্দ্রের তথ্যে জানা গেছে।
চাঁদপুর-১ (কচুয়া) : এই আসনে ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) : এই আসনে ১৫৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছ, এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন পেয়েছেন ১লাখ ৭০হাজার ৫৮৩ভোট। তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতিকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৪ হাজার ৭৩৩ ভোট।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : এই আসনে ১৬৫ কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়েছেন ১লাখ ৬৩হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ৯৬ হাজার ৮১১ ভোট।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : এই আসনে ১১৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওযাগেছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এম এ হান্নান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৩ হাাজার ৫৯৯ ভোট। প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৭হাজার৮৩৩ ভোট এবং জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬২হাজার ২৭৩ ভোট।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনের ১৫৮টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮০ হাজার ৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মমিনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের এলডিবির ছাতা প্রতিকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭১হাজার ৮৫০ ভোট।