শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১১:০৯ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের আগে যে ৫ কাজ ভালো রাখবে ত্বক

ত্বক পরিষ্কার

সাজিয়া আক্তার: আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে আমাদের ত্বকে সমস্যা দিতে পারে। তাই ত্বকের প্রতি থাকতে হয় বিশেষ যত্নশীল। আমরা বেশিরভাগ মানুষ বাইরে থেকে ফিরে সেভাবেই ঘুমিয়ে যাই। অর্থাৎ ত্বকের যত্নের জন্য আলাদা কোনো সময় রাখি না। কিন্তু দিনশেষে শরীরের মতো ত্বকও থাকে ক্লান্ত। তাই রাতে এর খানিকটা বাড়তি যত্ন নেওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে ছোট ছোট ৫টি কাজ ত্বকে করতে পারে উজ্জ্বল ও প্রাণবন্ত । জেনে নেওয়া যাক সে কাজগুলি কি কি।

১. ডাবল ক্লিনজিং

অনেকেই আছেন যারা বাইরে বের হলে হালকা মেকআপ করে নেন। কিন্তু বাড়িতে ফিরে মেকআপ তোলার কথা একদমই ভুলে যান। আপনিও কি এমনটা করেন? এই অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে। বাড়িতে ফিরে হাত ধোয়ার পাশাপাশি মুখও ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে অয়েল বেসড ক্লিনজার দিয়ে প্রথমে মুখের মেকআপ তুলে ফেলবেন। এরপর একটি মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন। আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার বেছে নিতে হবে।

২. টোনার ব্যবহার

মুখ পরিষ্কার করার পর আরও কিছুটা সময় রাখুন ত্বকের জন্য। মুখে পিএইচ-এর মাত্রা ঠিক রাখা জরুরি। এতে ত্বকের নানা সমস্যা নিয়ন্ত্রণে থাকে। মুখ পরিষ্কার করার পর ত্বকে টোনার ব্যবহার করুন। এটি ত্বকে পিএইচ-এর ভারসাম্য ধরে রাখে। সেইসঙ্গে জোগায় আর্দ্রতা। ফলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

৩. আই ক্রিম ব্যবহার

অনেকেই এক্ষেত্রে অবহেলা করেন। কিন্তু ত্বকের যত্নে আই ক্রিম ব্যবহারও সমান জরুরি। কারণ সারাদিন চোখে অনেক ধরনের চাপ পড়ে। যে কারণে চোখের চারপাশের ত্বক ধীরে ধীরে কালচে হতে শুরু করে। নিয়মিত যত্ন না নিলে এই সমস্যা আরও বাড়তে থাকে। তাই মুখে টোনার ব্যবহারের পর চোখের নিচে আই ক্রিম লাগিয়ে নিন।

৪. ফেস মাসাজ

রাতের রূপচর্চায় যোগ করুন ফেস মাসাজ। এতে উপকার পাবেন। ঘুমাতে যাওয়ার আগে অন্তত ২-৩ মিনিট ফেস মাসাজ করুন। প্রথমে হাতে নিন পরিমাণমতো অ্যালোভেরা জেল। এরপর ধীরে ধীরে ফেস মাসাজ করুন। এতে মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ত্বকে অক্সিজেন সরবরাহ হবে পর্যাপ্ত। এতে ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।

৫. নাইট ক্রিম ব্যবহার

ঘুমাতে যাওয়ার ঠিক আগে মুখে ব্যবহার করতে হবে নাইট ক্রিম। এক্ষেত্রে জেল বেসড বা ওয়াটার বেসড নাইট ক্রিম বেছে নিন। এতে উপকার পাবেন। সেইসঙ্গে ঘুমাতে যাওয়ার অন্তত আধা ঘণ্টা আগে সব ধরনের গ্যাজেট দূরে সরিয়ে রাখুন। এতে ত্বকের ক্ষতি কম হবে।

এসএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়