শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২২, ০১:৪৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২২, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা, প্রার্থী ১২ লাখ

এনটিআরসিএ

হ্যাপী আক্তার: বিজ্ঞপ্তি দেওয়ার দীর্ঘ ৩৩ মাস পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সময় টিভি, চ্যানেল২৪

সোমবার (১৪ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক (পমূপ্র) তাহসিনুর রহমান সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু মহামারির কারণে ২৬ এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ নতুন করে আবারও পরীক্ষার তারিখ ঘোষণা করলো এনটিআরসিএ। 

এদিকে এরইমধ্যে পরীক্ষায় বসতে ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন প্রার্থী আবেদন করেছন।

এতে বলা হয়, শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে তিন ধাপে। প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে শুরু হবে প্রথম ধাপ। এই পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে দিতে হবে লিখিত পরীক্ষা। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নেওয়া হবে মৌখিক পরীক্ষা।

এসটি/সি২৪/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়