শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১২:৩৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ লাখের বেশি বেতন বাংলাদেশে লোক নিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চাকরি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা পোস্ট

পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট, জেন্ডার স্পেশালিস্ট।

পদসংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, হিউম্যান রিসোর্সেস, নৃবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মনোবিজ্ঞান/কাউন্সেলিংয়ে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি।

এছাড়াও কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে জেন্ডার/জেন্ডার–সংক্রান্ত প্রজেক্টে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২ লাখ ১২ হাজার ১৯৯ টাকা। এছাড়া ইনস্যুরেন্স, ছুটিসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর ২০২২।

  • সর্বশেষ
  • জনপ্রিয়