শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫১ হাজার টাকা বেতনে চাকরি, অষ্টম শ্রেণি পাস হলেই হবে

প্রতিকী ছবি

নিউজ ডেস্ক: প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে। সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। ২০-৩৫ বছর মধ্যে হতে বয়স হতে হবে। থাকা-খাওয়া ও বাসস্থান সুবিধাসহ ৩ মাস মেয়াদী হাউজ কিপিং ও ক্যান্তনিজ ভাষার উপরে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি তত্ত্বাবধানে লোক নিচ্ছে হংকং। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে দক্ষ লোকবল হংকংয়ে পাঠানো হবে। 

বিজ্ঞপ্তি অনুসারে পাসপোর্ট না থাকলেও আবেদন করা যাবে। তবে নির্বাচিত প্রার্থীদের পরে নিজ দায়িত্বে পাসপোর্ট করতে হবে। খরচ (ভিসা পাওয়ার পর) : বিমান ভাড়া, ট্রেনিং খরচ, এজেন্ট ফি ও অন্যান্য খরচসহ ১৫০০০০ এবং বোয়েসেলের সার্ভিস চার্জ ১৫০০০ টাকা প্রদান করতে হবে। 

পদের নাম : মহিলা ডোমেস্টিক হেলপার। পদের সংখ্যা : নির্ধারিত নয়। আবেদন যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

আবেদন যেভাবে : আগ্রহীরা মহিলা প্রার্থীদেরকে hongkongboesl@gmail.com এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়