শিরোনাম
◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক ◈ কে এই ক্রিকেটার, ৮২ বছর বয়সে অবসর নি‌লেন? ◈ পাবনায় ইস্কন মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী প্রান্থ কুমার দাস! ◈ নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে ‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, তরুণীর মৃত্যু ◈ সিটিজেনশিপ টেস্টে ফেল করার ৪টি কারণ জানাল মার্কিন সরকার ◈ যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি আপডেট, সর্বোচ্চ ৫,১৮১ ডলারের পেমেন্ট আসছে এই সপ্তাহে! ◈ দালালের ফাঁদ এড়িয়ে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম খরচে বিদেশ ভ্রমণ: সাশ্রয়ী ভিসা ও বাজেটে সেরা যে ৫ দেশ

কম বাজেটে বিদেশ ভ্রমণ এখন আর স্বপ্ন নয়। বিশ্বের বেশ কয়েকটি দেশ ভিসা ফি, থাকা–খাওয়া এবং পরিবহন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় বাজেট সচেতন পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কিছু দেশ সহজ ভিসা প্রক্রিয়া ও সাশ্রয়ী খরচের কারণে ভ্রমণপ্রেমীদের প্রথম পছন্দ হয়ে উঠছে।

নেপাল, কম্বোডিয়া, জর্ডান, তানজানিয়া ও উগান্ডা কম খরচে ঘুরে আসার মতো উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে অন্যতম। নেপালের ভিসা খুবই স্বল্প ব্যয়ে পাওয়া যায়—১৫ দিনের জন্য প্রায় ৩,৬০০ টাকা, ৩০ দিনের জন্য ৬,০০০ টাকা এবং ৯০ দিনের জন্য প্রায় ১৫,০০০ টাকা। কম্বোডিয়ায় ৩০ দিনের পর্যটক ভিসার খরচও মাত্র প্রায় ৩,৬০০ টাকা, ই-ভিসা ৪,২০০ টাকার মতো।

জর্ডানে ৩০ দিনের একক প্রবেশ ভিসার খরচ প্রায় ৭,০০০ টাকা, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তানজানিয়া ও উগান্ডার ভিসা ফি প্রায় ৬,১০০ টাকা, যেখানে দু’দেশই ৯০ দিনের ভ্রমণ অনুমতি দেয়।

সাশ্রয়ী ভিসার পাশাপাশি এসব দেশে রয়েছে সমৃদ্ধ প্রকৃতি, ঐতিহাসিক নিদর্শন ও মনোরম পর্যটন আকর্ষণ—যেমন হিমালয়ের সৌন্দর্য, আঙ্গকর ওয়াটের মন্দির, পেত্রার বিস্ময়, সেরেনগেটির সাফারি কিংবা উগান্ডার পর্বতগোরিলা।

বাজেট ভ্রমণকারীদের জন্য তাই এগুলো হতে পারে স্বল্প ব্যয়ে স্মরণীয় এক আন্তর্জাতিক ভ্রমণের আদর্শ গন্তব্য।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ