শিরোনাম
◈ পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ ◈ কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার ◈ বিশ্বকাপ ফাইনাল: একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা, অপরিবর্তিত স্পেন ◈ জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১২:১৯ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে সব গাছ লাগালে ঘরে ঢুকবে না মশা ও পোকামাকড়

প্রীতিলতা: [২] চলছে বর্ষাকাল। এ সময়ে বাড়ে পোকামাকড়, মশা, সাপ-বিচ্ছুর উপদ্রব। কিন্তু এমন কিছু গাছ আছে যেগুলো বাড়ির আশেপাশে থাকলে পোকামাকড় বাড়ির ত্রিসীমানায়ও আসবে না, ঘরে ঢুকবে না মশাও।

[৩] নিম গাছ: এই গাছ বর্ষাকালে ঘর থেকে পোকামাকড় তাড়াতে সাহায্য করে। এই গাছ শুধু তার ওষধিগুনের জন্যই পরিচিত নয়, এটি পোকামাকড়, সাপ এবং বিছে জাতীয় বিষাক্ত প্রাণীকে দূরে রাখতে সাহায্য করে। এর তিক্ত গন্ধ এসব প্রাণীকে ঘরে আসতে দেয় না।

[৪] তুলসী গাছ: তুলসীও বর্ষাকালে পোকামাকড় দূরে রাখতে বেশ কার্যকরী। তাই বাড়িকে পোকামাকড় থেকে দূরে রাখতে চাইলে বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে।

[৫] পুদিনা গাছ: পুদিনা গাছও পোকামাকড়ের শত্রু। পুদিনা গাছ কেবল তার সুগন্ধ এবং স্বাদের জন্যই পরিচিত নয়, এই উদ্ভিদ পোকামাকড় দূরে রাখতেও আশ্চর্যজনকভাবে কার্যকর।

[৬] সিট্রোনেলা গাছ: এটি বাড়িতে লাগালে খুব সহজেই মশা থেকে মুক্তি পেতে পারেন। বর্ষাকালে পোকামাকড় থেকে পরিত্রাণ পেতে অবশ্যই ঘরে সিট্রোনেলা গাছ লাগানো উচিত।

[৭] লেমনগ্রাস: বাড়ির চারপাশে লেমনগ্রাস লাগানো যেতে পারে। অনেকেই এ গাছের চা ও রস পান করেন। এই উদ্ভিদের গন্ধ মশা মোটেও পছন্দ করে না। সম্পাদনা: রাশিদ 

পিএল/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়