শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসারের সম্ভাবনা বাড়ে যে সব খাবার খেলে

প্রীতিলতা: [২] ক্যান্সার হয়েছে শুনলেই মাথায় আসে এটি একটি মরণব্যাধি! এ থেকে রক্ষার উপায় নেই। তবে গত কয়েক দশকে ক্যানসার আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বেঁচে থাকার হার বেড়েছে। আর সেটি সম্ভব হয়েছে প্রাথমিক অবস্থায় এ রোগ নির্ণয় করতে পারার কারণে। 

[৩] বর্তমান সময়ে ক্যানসার মারাত্মকভাবে ছড়াচ্ছে। হতে পারে তা আমাদের চলাফেরা বা খাদ্যাভ্যাসের কারণে। বিভিন্ন কারণে দেহের বিভিন্ন অংশে ক্যানসার হয়।

[৪] বেশ কিছু খাবারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যানসারের সম্ভাবনা কমাতে সেই সব খাবার যত কম খাওয়া যায়, ততই তা শরীরের পক্ষে ভালো। 

[৫] ক্যানড ফুড অর্থাৎ কৌটাবন্দি খাবার ক্যানসার ঘটাতে পারে। এই ধরনের খাবারে বিসফেনল নামের উপাদান থাকে।

[৬] কার্বোনেটেড বেভারেজও ক্যানসার ঘটাতে পারে। অর্থাৎ কোল্ডডিঙ্কস এবং ওই ধরনের ড্রিঙ্কস মোটেই স্বাস্থ্যকর নয়। 

[৭] মাইক্রোওয়েভে তৈরি পপকর্নও কার্সিনোজেনিক হিসেবে বিবেচিত হয়। এতে পিএফওএ নামের এক যৌগ থাকে যা ক্ষতিকর। 

[৮] রিফাইন সুগারও খুব ক্ষতিকারক। তা ক্যানসার কোষের বৃদ্ধিতে সাহায্য করে। 

[৯] প্রক্রিয়াজাত মাংসও ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করে। এতে মেশানো প্রিজারভেটিভ শরীরের পক্ষে ক্ষতিকর। 

[১০] উচ্চ সোডিয়াম যুক্ত টকজাতীয় খাবারও ক্যানসারের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে পাকস্থলির ক্যানসার।

পিএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়