শিরোনাম
◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা ◈ ইরানের ড্রোন ঠেকাতে হরমুজে যুক্তরাষ্ট্রের ‘লেজার অস্ত্র’ : নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ইরানের হোসেইনি

রাশিদ রিয়াজ : রাশিয়ায় অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২০তম আসরে তৃতীয় স্থান অধিকার করেছেন ইরানি তেলাওয়াতকারী সাইয়্যেদ মোস্তফা হোসেইনি।

২১টি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নেন। আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় ইরানি ক্বারী সাইয়্যেদ মোস্তফা হোসেইনি তৃতীয় স্থান অধিকার করেন।

তুরস্ক এবং মিশর থেকে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান লাভ করেন।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর বিরতির পর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ইসলামি পরিভাষায় ক্বারী বা তেলাওয়াতকারী বলতে বোঝায় যে তাজভীদ বা তিলাওয়াতের সঠিক নিয়ম অনুযায়ী কুরআন তেলাওয়াত করে। সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ