শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১২:১৩ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিনের সঙ্গে মানুষের বিয়ে হয় কি না, যা বলছে ইসলাম

জিনের সঙ্গে মানুষের বিয়ে হয় কি না—এ প্রশ্ন অনেকের মনেই রয়েছে। এ বিষয়ে পবিত্র কোরআন ও ইসলামি গবেষকদের ব্যাখ্যায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

ইসলামে বিশ্বাস করা হয়, জিন আল্লাহর সৃষ্টি। মানুষের মতো তাদের মধ্যেও নারী-পুরুষ রয়েছে এবং তারা নিজেদের মধ্যেই বিয়ে করে ও বংশবিস্তার করে।

advertisement

পবিত্র কোরআনে জান্নাতের নেয়ামতের বর্ণনায় মহান আল্লাহ বলেন—

﴿لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ﴾

advertisement

অর্থ: ‘তাদেরকে এর আগে কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ করেনি।’


(সুরা আর-রহমান, আয়াত: ৫৬)

advertisement

কিছু মানুষ মনে করেন, জিনের সঙ্গে মানুষের বিয়ে সম্ভব। তারা এ বিষয়ে কিছু ঐতিহাসিক বর্ণনা ও কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা তুলে ধরেন। মহান আল্লাহ শয়তানকে উদ্দেশ করে বলেন—

﴿وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ﴾

অর্থ: ‘তুমি তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মধ্যে অংশীদার হও এবং তাদেরকে প্রতিশ্রুতি দিতে থাক।’

(সুরা আল-ইসরা, আয়াত: ৬৪)

আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, এই আয়াতের অর্থ হলো হারাম উপায়ে সম্পদ অর্জন বা সহবাসের সময় আল্লাহর নাম না নিলে শয়তান মানুষের কাজে অংশ নেয়। এটি মানুষের সঙ্গে জিনের বৈবাহিক সম্পর্কের প্রমাণ নয়।

কিছু ঐতিহাসিক বর্ণনায় হযরত বিলকিস (আ.)-এর মাকে জিন বলা হয়েছে। তবে ইসলামি গবেষকদের মতে, এসব বর্ণনা দিয়ে শরিয়তের কোনো বিধান প্রমাণ করা যায় না।

অধিকাংশ ইসলামি আলেমদের মতে, মানুষের সঙ্গে জিনের বিয়ে বৈধ নয়। কারণ মানুষ ও জিন দুটি ভিন্ন জাতি এবং তাদের সৃষ্টি ভিন্ন উপাদান থেকে।

এ বিষয়ে মহান আল্লাহ বলেন—

﴿وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا﴾

অর্থ: ‘তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও।’

(সুরা আর-রূম, আয়াত: ২১)

আরও ইরশাদ হয়েছে—

﴿وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا﴾

অর্থ: ‘আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন।’

(সুরা আন-নাহল, আয়াত: ৭২)

তাফসিরবিদরা বলেন, এসব আয়াত থেকে বোঝা যায়, মানুষের জীবনসঙ্গী মানুষই হবে। আল্লাহ একই জাতি থেকে নারী-পুরুষকে একে অপরের সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন।

হযরত আনাস ইবনে মালিক (রা.)-এর কাছে একবার জিনের সঙ্গে মানুষের বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এমন বিয়েকে অপছন্দ করেছেন। তার মতে, এতে সমাজে বিভ্রান্তি ও নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।

(রুহুল মাআনি, খণ্ড: ১০, পৃষ্ঠা: ১৮৪)

ইসলামি গবেষকদের অভিমত, জিনের অস্তিত্ব সত্য হলেও মানুষের সঙ্গে তাদের বিয়ের বৈধতার পক্ষে কোরআন ও সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই। তাই অধিকাংশ ফকিহ এ ধরনের বিয়েকে অনুমোদন করেননি।

  • সর্বশেষ