শিরোনাম
◈ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক ◈ সরকারের ৫ মাস পূর্তি: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ দেশের যেসব অঞ্চলে সকালের মধ্যেই ঝড় হতে পারে  ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য ◈ এটা রাজনৈতিক মঞ্চ নয়, যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপারের কড়া জবাব ◈ ভারতীয় নাগরিক রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে ◈ ২০ জুলাইয়ের যমুনা বৈঠক পিছোতে পারে, তবে প্রস্তুতি পুরোদমে ◈ জিম্বাবু‌য়ে‌কে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় বাংলা‌দেশ ◈ ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গে‌ছেন ◈ ভিআইপি গ্যালারিতে ব‌সে বিশ্বকাপের ফাইনা‌লে দেখ‌বেন ট্রাম্প, উপ‌স্থিত থাক‌বেন স্পে‌নের প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরজ গোসল বাকি থাকলে যে ৫টি কাজ নিষিদ্ধ, জানালেন শায়খ আহমাদুল্লাহ

সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত ও নারীদের হায়েজ-নেফাসের পর গোসল করা ফরজ হয়ে থাকে। নির্দিষ্ট কিছু আমল করার জন্য গোসল করা জরুরিও বটে।

সাধারণত যত দ্রুত গোসল করা যায় ততই ভালো। হাদিসে সেরকমই উল্লেখ করা আছে। আলেমগণ গোসল ফরজ হওয়ার পর নামাজ, তওয়াফ, কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করাতে নিষেধ করেন। এছাড়া যে কোনো কাজ করা যাবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তার সঙ্গে মদিনার কোনো এক পথে রসুলুল্লাহ (স.)-র দেখা হল। আবু হুরায়রা (রা.) তখন জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে তখন নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা (রা.) গোসল করে এলেন।
 
পুনরায় সাক্ষাৎ হলে রসুলুল্লাহ (স.) জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আবু হুরায়রা (রা.) বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তাই চলে গিয়েছিলাম। তখন নবীজী (স.) বললেন, সুবহানাল্লাহ্! মুমিন কখনো নাপাক হয় না। (বুখারি ২৭৯)

তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও অজু করে করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) জানাবাতের (গোসল ফরজ) অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মত অজু করে নিতেন। (মুসলিম ৩০৫)

সম্প্রতি এক অনুসারী সহবাসের পর ফরজ গোসল করার আগে নারীরা ঘরের কাজ করতে পারবেন কিনে এ বিষয়ে জিজ্ঞেস করেন।

উত্তরে শায়খ আহমাদুল্লাহ বলেন, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো-নামাজ আদায়, তাওয়াফ করা, মসজিদে অবস্থান, পবিত্র কুরআন স্পর্শ এবং কুরআন তিলাওয়াত।

এই পাঁচটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নিষিদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, তাই কোনো নারী যদি সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করেন, গৃহস্থালির অন্যান্য কাজ করেন কিংবা সন্তানকে দুধ পান করান, তাহলে তা শরিয়ত অনুযায়ী বৈধ (জায়েজ)।’

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, সমাজে অনেক সময় নারীদের ওপর অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়, অথচ একই বিষয়ে পুরুষদের ক্ষেত্রে এমন দৃষ্টিভঙ্গি দেখা যায় না। অনেকেই ধর্মীয় বিধান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে ভুল ধারণা প্রচার করেন।

ফরজ গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম জানিয়ে তিনি বলেন, তবে গোসলের আগে ওজু করে অন্যান্য প্রয়োজনীয় কাজ করা ভালো। আর কোনো কারণে ওজু না করলেও, নিষিদ্ধ পাঁচটি কাজ ছাড়া অন্য কাজ করার কারণে গুনাহ হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়