শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:৫৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকাল-সন্ধ্যায় ৩ বার পড়ুন এই দোয়া, আল্লাহর ইচ্ছায় থাকবেন আকস্মিক বিপদ-আপদ থেকে নিরাপদ

মানুষের জীবন কখনোই বিপদ-আপদমুক্ত নয়। কখনো রোগ-ব্যাধি, কখনো দুর্ঘটনা, কখনো শত্রুর অনিষ্ট, আবার কখনো অজানা কোনো দুর্যোগ—প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকির মধ্য দিয়েই আমাদের চলতে হয়।

মানুষ যতই শক্তিশালী বা সতর্ক হোক না কেন, আল্লাহ তাআলার হেফাজত ছাড়া প্রকৃত নিরাপত্তা লাভ করা সম্ভব নয়। তাই রাসুলুল্লাহ (সা.) হাদিসে এমন এক বরকতময় দোয়া শিক্ষা দিয়েছেন, যা সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করলে আল্লাহর ইচ্ছায় সারাদিন বা সারারাত কোনো আকস্মিক বিপদ-আপদ ক্ষতি করতে পারে না। দোয়াটি হলো-
بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাআস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম। 

অর্থ : ‘আল্লাহর নামে, যাঁর নামে পৃথিবীতে বা আকাশে কোনো কিছুই ক্ষতি করতে পারে না এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

হাদিস : ওসমান ইবনে আফফান (রা.)-থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পাঠ করবে,  সন্ধ্যা পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আসবে না। আর যে ব্যক্তি সন্ধ্যায় এটি বলবে সকাল পর্যন্ত তার উপর কোনো আকস্মিক বিপদ আসবে না। ইনশাআল্লাহ। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮, তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

 

  • সর্বশেষ