শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারের আগে কি অজু করা বাধ্যতামূলক? ইসলাম কি বলে

ইফতার স্বাভাবিক খাবারের মতো। তবে যেহেতু সারাদিন রোজা রেখে এর মাধ্যমে রোজা ভাঙা হয়, তাই এই খাবার বিশেষ বরকতময়। কিন্তু বরকতময় ও কল্যাণের এ ইফতারের জন্য কি অজু করতে হবে?

না, ইফতারের জন্য অজু করতে হবে না। কেননা ইফতারের সঙ্গে অজুর কোনো সম্পর্ক নেই। তাই ইফতারের জন্য অজু করা বা ইফতার খাওয়ার সময় অজু করে বসা জরুরি নয়। তবে যেহেতু ইফতারের পরই মাগরিবের নামাজ আদায় করা হয়, তাই আগে থেকে অজু করে ইফতার করতে বসা উত্তম। এতে করে ইফতারের পর মাগরিব আদায় করতে সুবিধা হয়।

এছাড়াও সবসময় অজু অবস্থায় থাকা উত্তম, এর ফজিলত রয়েছে। সবসময় অজু অবস্থায় থাকা হজরত বেলাল (রা.)-এর বিশেষ আমল ছিল। রাসুলুল্লাহ (সা.) জান্নাতে ভ্রমণের সময় বেলাল (রা.)-এর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। 

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.) হজরত বেলালকে (রা.) বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল (রা.) বললেন, আমার সর্বোত্তম আমল হলো, আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি। আর যখনই অজু করি তখনই সাধ্যমতো নামাজ আদায় করি।’ (কানজুল উম্মাল ৩৫৪৫৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়