শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২২, ০১:৪৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মওদুদি ও সাইয়েদ কুতুবের লেখা বাদ দিল আলীগড় মুসলিম ইউনিভার্সিটি

রাশিদুল ইসলাম : পাকিস্তানি ও মিসরের লেখকদের লেখা সিলেবাস থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের আলীগড় মুসলিম ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের সিলেবাস থেকে তাদের লেখা বাদ দেওয়া হয়েছে। তারা হলেন পাকিস্তানের লেখক আবু আল-আ’লা আল-মওদুদি এবং মিসরের লেখক সাইয়েদ কুতুব। এই দুই লেখকের লেখায় কিছু ‘আপত্তিকর’ বিষয় আছে এমন অভিযোগ পাওয়ার পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে বিএ এবং এমএ ক্লাসের শিক্ষার্থীদের আবু আল-আ’লা আল-মওদুদি এবং সাইয়েদ কুতুবের লেখা বই পড়ানো হতো। সেগুলো বাদ দেওয়া হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতের ২৫ জন সমাজকর্মী ও শিক্ষাবিদ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি খোলা চিঠি পাঠান। চিঠিতে আলীগড় বিশ্ববিদ্যালয়, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ে ‘জিহাদ সম্পর্কিত আপত্তিকর’ বিষয় পড়ানোর কথা বলা হয়।
আবু আল-আ’লা আল-মওদুদির লেখা বই শিক্ষার্থীদের না পড়ানোর আহ্বান জানান। এরপরই এ সিদ্ধান্ত নিয়েছে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাফি কিদওয়াই বলেন, পাকিস্তানের আবু আল-আ’লা আল-মওদুদি এবং মিসরের সাইয়েদ কুতুবের লেখা সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

১৮৭৫ সালে ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে স্যার সৈয়দ আহমদ খানের উদ্যোগে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ হিসেবে খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান আলীগড় মুসলিম ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক নাম না প্রকাশের শর্তে বলেন, ম্যানেজমেন্ট বোর্ড দুই লেখকের লেখা সব বই পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ