শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৯:০০ সকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোক দেখানো নামাজে কী পরিণত হয়? জেনে নিন

ইস্রাফিল ফকির: ইসলামে নামাজ গুরুত্বপূর্ণ । আল্লাহ তায়ালা বান্দার ওপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে বান্দা তার গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ তায়ালা তার গুনাহ মাফ করে দিবেন।   

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি তা যথাযথভাবে পালন করবে, আর অবহেলার কারণে এর কোনোটি পরিত্যাগ করবে না, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করানোর অঙ্গীকার করেছেন। আর যে ব্যক্তি তা (যথাযথভাবে) আদায় করবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দেবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন। (সুনানে আবি দাউদ, হাদিস : ১৪২০)

নামাজ আদায় হতে হবে ত্রুটিমুক্ত এবং একমাত্র আল্লাহ তায়ালার জন্য। নামাজকে রিয়া বা লোক দেখানো ইবাদতে পরিণত করা যাবে না। কারণ, রিয়া বা লোক দেখানো ইবাদতকে হাদিসে ছোট শিরক বলে গণ্য করা হয়েছে।

রাসূল সা. বলেছেন, আমি তোমাদের ব্যাপারে ছোট শিরক নিয়ে যত ভয় পাচ্ছি, অন্য কোনো ব্যাপারে এত ভীত নই। সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল, ছোট শিরক কী? তিনি বলেন, রিয়া বা প্রদর্শনপ্রিয়তা। মহান আল্লাহ কিয়ামতের দিন বান্দার আমলের প্রতিদান দেওয়ার সময় বলবেন, তোমরা পৃথিবীতে যাদের দেখানোর জন্য আমল করতে তাদের কাছে যাও। তাদের কাছে দেখো তোমাদের কোনো প্রতিদান আছে কি না? (মুসনাদে আহমদ, হাদিস : ২২৫২৮)

অর্থাৎ লোক দেখানোর জন্য নামাজ আদায় করলে তা নামাজি ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের নামাজ কবুল হয় না। 

মহান আল্লাহ বলেন, সুতরাং ধ্বংস সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন—যারা লোক দেখানোর জন্য তা করে। (সুরা মাউন, আয়াত : ৪-৬)

পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদার না করে। (সূরা কাহাফ, আয়াত : ১১০)

আইএফ

  • সর্বশেষ