শিরোনাম
◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা

প্রকাশিত : ২৯ জুন, ২০২২, ০৪:০২ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২২, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবে ঈদুল আজহা, জানা যাবে বৃহস্পতিবার

ঈদুল আজহা

মিনহাজুল আবেদীন: দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। ডিবিসি টিভি  

সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আগামী ৯ জুলাইয়ে উদ্‌যাপিত হতে পারে। 

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। কাল ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ মাস গণনা শুরু হবে আগামী শনিবার (২ জুলাই) থেকে। আর দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ১১ জুলাই (১০ জিলহজ)। সাধারণত, ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়ে থাকে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর​:​০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১। প্রথম আলো 

  • সর্বশেষ