শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিশিগান প্রাইমারিতে অভিনব কায়দায় বাইডেনকে তিরস্কার

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন সে প্রশ্নে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে খুব সহজেই জয় লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কারও করা হয়েছে তাকে। সূত্র : পার্স টুডে

[৩] গাজা উপত্যকায় ইসরায়েলকে নির্লজ্জ সমর্থন জানানোয় আমেরিকার ভোটবাক্সে নতুন এ ‘বিরোধিতা’র সূচনা করলেন দেশটির আরব বংশোদ্ভূত নাগরিকরা। ডেমোক্রেট  ভোটারদের অর্ধেক ভোট পড়েছে ‘আনকমিটেড’ বা ‘প্রতিশ্রুতিহীন’ ব্যালটে। ৫০ হাজার আনকমিটেড ভোট নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এ সংখ্যা গত তিন নির্বাচনের প্রতিটিতে চূড়ান্ত মোট ভোটের দ্বিগুণেরও বেশি।

[৪] গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে, বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত ১০ হাজার ভোট বেশি পড়েছে। ‘লিসেন টু মিশিগান’র বিক্ষোভকারীরা জানিয়েছেন, ‘আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। আমরা আশানুরূপ সাড়া পেয়েছি। গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব-আমেরিকানদের সমর্থন হারাতে বসেছেন বাইডেন।’

[৫] ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানের আরব বংশোদ্ভূতদের বেশিরভাগ বাইডেনকে ভোট দিয়েছিলেন। তবে এবার ইসরায়েলকে সহায়তা করার জন্য বাইডেনের ওপর তারা ক্ষুব্ধ। তারা মনে করেন, গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনির হত্যার পেছনে বাইডেনের পৃষ্ঠপোষকতার বড় ভূমিকা রয়েছে।

[৬] ইসরায়েল প্রসঙ্গে বাইডেনের নীতি পরিবর্তন, তেল আবিবকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ এবং গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাইডেনকে চাপ দিতেই এ বিক্ষোভের আয়োজন করা করেছে। পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক ‘প্রতিশ্রুতিহীন’ ভোট বাইডেনের রাজনৈতিক জীবনে বিপদ-ঘণ্টা বাজিয়ে দিতে পারে। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়