শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫০ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরকিনা ফাসোতে গির্জায় বন্দুক হামলা, নিহত ১৫

সাজ্জাদুল ইসলাম : [২] পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীরা রোববার  হামলা চালায়। দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ হামলার ঘটনায় নিহতদের সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য। সূত্র : আল-জাজিরা

[৩] গির্জার পক্ষ থেকে বলা হয়েছে, তারা প্রার্থনার জন্য গির্জাটিতে সমবেত  হয়েছিলেন।  গির্জার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

[৪] এই সন্ত্রাসী হামলার দায় তাৎক্ষণিক কোনো পক্ষ স্বীকার করেনি। ওই অঞ্চলে এর আগেও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু হামলার লক্ষ্যবস্তু ছিল গির্জা। আর অন্যগুলোর লক্ষ্য ছিল যাজকদের অপহরণ করা।

[৫] বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সেসব স্থানে বছরের পর বছর ধরে সশস্ত্র পক্ষগুলো সক্রিয়। অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির একাংশের এই অস্থিশীল পরিস্থিতি পুরো দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

[৬] এমন পরিস্থিতিতে ২০২২ সালে দেশটিতে দুবার সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনী অস্থিতিশীল এলাকাগুলোতে শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সেনা সরকারের শক্তি-সামর্থ্যের ঘাটতি এবং মালি ও নাইজারের সঙ্গে অরক্ষিত সীমান্ত থাকায় তারা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মনে করা হয়। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়